জোড়া লাগা যমজ দুই শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার সব খরচ বহন করবে সরকার।

সোমবার (১০ আগস্ট) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জোড়া লাগা যমজ দুই শিশুদের দেখতে গিয়ে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কুষ্টিয়ার দৌলতপুরের জোড়া লাগা যমজ দুই শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার সব খরচ স্বাস্থ্য মন্ত্রণালয়ে থেকে বহন করা হবে। শিশু দু’টির অস্ত্রোপচার, পরবর্তী চিকিৎসা ও ফলোআপসহ আনুষঙ্গিক সব খরচ মন্ত্রণালয় বহন করবে।’

এর আগে, রোববার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন শিশু দু’টির বাবা নাহিদ হাসানকে ফোন করে তাদের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসতে বলেন।

জয়নব ও উম্মে কুলসুম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের দোকান কর্মচারী নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির সন্তান। গত ৪ মে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তাদের জন্ম হয়। বাসস