শান্তিরক্ষা মিশন এলাকা দক্ষিণ সুদান ও আবেই পরিদর্শনে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার (৮ আগস্ট) পাঁচ দিনের সরকারি সফরে তিনি দক্ষিণ সুদান ও আবেই গমন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশী কন্টিনজেন্টগুলো পরিদর্শন করবেন। এছাড়াও, উভয় স্থানের রাষ্ট্রীয় এবং মিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।